উর্বিল প্যাটেলের ব্যাটে আবারও ঝড়, ৩১ বলে সেঞ্চুরি

উর্বিল প্যাটেল আবারও নিজের ব্যাটিং ক্ষমতার জোর দেখালেন। আজ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেছেন। এই রেকর্ডটি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি হিসেবে তালিকাভুক্ত।

২৭ বছর বয়সী ডানহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান গুজরাট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ৩৭ বলে ১১৯ রান অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তাঁর ইনিংসে ১০টি ছক্কা ও ১২টি চার ছিল। গুজরাট ১৮৩ রানের লক্ষ্য ৪৫ বল হাতে রেখে পূরণ করে।

উর্বিলের পারফরম্যান্স আগে থেকেই নজর কাড়ছে। মাত্র ২৮ বলে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সেঞ্চুরি করা তিনি ভারতীয়দের দ্রুততম ইনিংসের তালিকায় শীর্ষে ছিলেন। সেইসাথে ৩৬ বলেও তিন অঙ্ক স্পর্শ করেছেন। তার ঝোড়ো ব্যাটিংয়ে আইপিএলেও সুযোগ পেয়েছিলেন তিনি, যেখানে চেন্নাই সুপার কিংসে খেলেছেন।

উর্বিল লিস্ট ‘এ’ ক্রিকেটেও দ্রুততম সেঞ্চুরির মধ্যে নাম আছে। ২০২৩ বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করে ভারতের তৃতীয় দ্রুততম লিস্ট ‘এ’ রেকর্ড গড়েছেন।

বিশ্ব রেকর্ডের ক্ষেত্রে দ্রুততম সেঞ্চুরির তালিকায় সাহিল চৌহান শীর্ষে থাকলেও, তিনটি ইনিংস ৪০ বলের কমে সম্পন্ন করার একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হলেন উর্বিল। এমন পারফরম্যান্স সত্ত্বেও আইপিএল নিলামে শেষ পর্যন্ত দল পাননি; তবে চেন্নাই তাঁকে টুর্নামেন্টের মাঝপথে দলে অন্তর্ভুক্ত করেছে।

মন্তব্য করুন