গুয়াহাটিতে ভারতের অধিনায়কের হঠাৎ হার!

গুয়াহাটি টেস্ট শুরুর আগেই ভারতীয় ক্রিকেটের সামনে এসেছে অনিশ্চয়তার ছায়া। কলকাতার প্রথম টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর শুবমান গিলের দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ভারতীয় দলের তরুণ অধিনায়ক মাঠে নামতে পারছেন না। তার অনুপস্থিতি কেবল অধিনায়কের স্থানে নয়, পুরো দলের মানসিক ও কৌশলগত পরিকল্পনাতেও বড় প্রভাব ফেলেছে।

গিলের অনুপস্থিতিতে ভারতের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করবেন রিশাভ পন্ত। জাতীয় দলে দীর্ঘ সময় পর ফিরে আসা এই ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে দেখা ভারতীয় সমর্থকদের জন্য নতুন উত্তেজনার বিষয়। গিলের অভাব পূরণ করতে ওপেনিংয়ে দেখা যেতে পারে বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শনকে, যিনি ঘরোয়া ক্রিকেটে চমৎকার ফর্মে রয়েছেন।

ইডেন গার্ডেনে প্রথম টেস্টে সুইপ শট খেলতে গিয়ে ভারসাম্য হারানো গিল ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করেন। অবশেষে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। হাসপাতালে স্ক্যানের পর চিকিৎসকরা এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন। বর্তমানে তিনি হালকা ব্যায়াম শুরু করেছেন, তবে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চাইছে না।

ভারত ইতিমধ্যেই কলকাতা টেস্টে ৩০ রানে হেরে সিরিজে ০–১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। গুয়াহাটি টেস্টে হারে সিরিজ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। অধিনায়ক ও প্রধান ব্যাটার দুজনেরই অনুপস্থিতি ভারতের জন্য চাপ আরও বাড়াচ্ছে।

একটি বিশেষ নজরকাড়া পরিবর্তনও এসেছে। টেস্ট ক্রিকেটে প্রথমবার মধাহ্নের আগে চা বিরতি দেওয়া হচ্ছে। প্রথমে চা বিরতি, তারপর লাঞ্চ। এই পরিবর্তন শতবর্ষী ঐতিহ্যকে চ্যালেঞ্জ করছে এবং বিশ্ব ক্রিকেটমহলে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন