ভারতীয় ক্রিকেটার শামি পাকিস্তানের গুপ্তচর !!! ভারত-পাকিস্তান । লড়াইটা শুধু মাঠের ক্রিকেটের নয়, লড়াইটা আবেগের , লড়াইটা অস্তিত্বের । কখনো কখনো এই লড়াই দম্ভ-অহমিকার , কখনোবা এই লড়াই জন্ম দেয় নতুন অনেক ইতিহাসের আবার কখনো এই লড়াই ঘটায় ইতিহাসের পুনরাবৃত্তি ।
সীমিত ওভার কিংবা টি টোয়েন্টি , বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন পাকিস্তানের হার, ভারতের উৎসব। এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপের সব দেখায় হেরেছে পাকিস্তান । এমনকি যেবার তারা বিশ্বকাপ জিতলো (‘৯২) সেবারও নিজেদের লড়াইয়ে মাঠে দাপট ছিল ভারতের ।
এদিকে সংবাদসম্মেলনে পাকিস্তানের বিপক্ষে এই হারে পাকিস্তানকেই ক্রেডিট দিচ্ছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি । তার মতে , এই ম্যাচে পাকিস্তান ভারতের চাইতে অনেক বেশী এগিয়ে ছিল, যোগ্য দল হিসেবেই তারা জিতেছে । অন্যদিকে রোহিত শর্মা প্রসঙ্গে ভিরাট বলেন, তিনি এখনো ভারতের সেরা খেলোয়াড়দের একজন ।