প্যাট কামিন্স ও হ্যাজলউড ছাড়া, অস্ট্রেলিয়ার পেস ইউনিট কি টিকে পাবে?

অ্যাশেজ সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ কঠিন এক পরীক্ষার মুখোমুখি। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স আগেই বাইরে, আর এখন জশ হ্যাজলউডও প্রথম টেস্ট থেকে বাদ। হ্যাজলউডের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে প্রথমে আশঙ্কা কম ধরা হয়েছিল, কিন্তু পুনরায় করা স্ক্যানে দেখা গেছে চোটটি জটিল। Cricket Australia জানিয়েছে, প্রাথমিক স্ক্যান সবসময় সঠিক তথ্য দেয় না। তাই সতর্কতার স্বার্থে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।

হ্যাজলউডের অনুপস্থিতিতে স্কোয়াডে যোগ করা হয়েছে কুইন্সল্যান্ডের পেসার মাইকেল নেসারকে। নেসার কেবল হ্যাজলউডকে নয়, শন অ্যাবটের জন্যও ব্যাকআপ। অ্যাবট শেফিল্ড শিল্ডে হ্যামস্ট্রিং চোটের কারণে অনিশ্চিত। এই চোটের ধাক্কায় অস্ট্রেলিয়ার পেস আক্রমণের তালিকা প্রায় ফাঁকা। কামিন্স, হ্যাজলউড, অ্যাবট ছাড়াও ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন এবং স্পেনসার জনসন সবাই চোটে sidelined।

এই পরিস্থিতিতে ৩১ বছর বয়সী ব্রেন্ডন ডগেটের অভিষেক সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি শিল্ড মৌসুমে তার পারফরম্যান্স ইতিমধ্যেই আশার সঞ্চার করেছে। যদিও ডগেট সাম্প্রতিকভাবে হালকা হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন, তারপরও তার উপস্থিতি অস্ট্রেলিয়ার পেস আক্রমণে গুরুত্বপূর্ণ হতে পারে।

অন্যদিকে কামিন্স সিডনিতে পুনর্বাসনে ব্যস্ত। গাবায় দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি সুস্থ অবস্থায় ফিরে আসা তার মূল লক্ষ্য। পেস আক্রমণের এই সংকটের মধ্যে অস্ট্রেলিয়ার কৌশলগত সিদ্ধান্ত এবং অভিষেক খেলোয়াড়দের উপর চরম চাপ থাকবে।

মন্তব্য করুন