চট্টগ্রাম রয়েলসের শিবির ছাড়লেন হাবিবুল বাশার, কোচিং লাইনআপ চূড়ান্ত

বিপিএলের ১২তম আসরে ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। নতুন মালিকানায় চট্টগ্রাম রয়েলসের দায়িত্বে থাকা হাবিবুল বাশার সুমন শিবির ছাড়ার ঘোষণা দিয়েছেন।

চট্টগ্রামের ম্যানেজার ও মেন্টর হিসেবে আগেই তার নাম ঘোষণা করা হয়েছিল। তবে ব্যক্তিগত কারণে আসরের আগে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন মমিনুল হক। এছাড়া কোচিং প্যানেলে রয়েছেন নাজমুল হোসেন মিলন ও আশরাফুল ইসলাম জিকো।

অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে। রংপুরের কোচিং স্টাফে প্রধান কোচ মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস এবং স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক থাকবেন।

রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার, ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলাম এবং নোয়াখালীর দায়িত্বে থাকবেন খালেদ মাহমুদ সুজন।

এসএস

মন্তব্য করুন