গত আসরে বিপিএলে ঢাকার দল ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে আলোড়ন সৃষ্টি করেছিলেন ঢালিউড তারকা শাকিব খান। দল যতোটা সফল হয়নি, দর্শকরা তার উপস্থিতি উপভোগ করেছিলেন।
ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি হয়েছিল। কোনো অভিযোগ ক্রিকেটারদের লেনদেন নিয়ে শাকিব বা দলের বিরুদ্ধে আসে নি। দল বড় সাফল্য না পেলেও সবকিছু সুন্দরভাবে শেষ করেছিলেন কিং খান। তবে এবার জানা গেছে, শাকিব খানের সঙ্গে আর নেই দলের মালিকানা।
রবিবার রাজধানীর রেডিসন হোটেলে বিপিএলের ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয়টি দল: ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। এবারে প্রথমবার অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস।
গতবার নিলামে শাকিব নিজে ঢাকা ক্যাপিটালসের হয়ে উপস্থিত ছিলেন। তখন তিনি বলেছিলেন, ভবিষ্যতে দল আরও শক্তিশালী ও জয়ের জন্য প্রস্তুত থাকবে।
চলতি মৌসুমে ঢাকা ক্যাপিটালস আবার বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তবে রবিবার কিং খানের অনুপস্থিতি ও মালিকানা পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এবার শাকিব খান দলের সঙ্গে নেই। পূর্বে ঢাকা ক্যাপিটালসের মালিক ছিলেন রিমার্ক হারল্যান। এবার মালিক চ্যাম্পিয়ন স্পোর্টস। শাকিবকে ঢাকার সঙ্গে যুক্ত করা হয়নি।
গত আসরে বিপিএলে শাকিব খানের উপস্থিতি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তবে এবার তিনি অনুপস্থিত। সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, শাকিব খানের রিমার্ক-হারল্যানের ডিরেক্টর পদ থেকে অনেক আগে সরে যাওয়ার কারণে তার আর কোনো সম্পৃক্ততা নেই।
বিপিএল শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর, এবং ফাইনাল ২৩ জানুয়ারি।
এজে
